ট্রেন্ডিং
ডাটা প্রস্তুত করা হচ্ছে......
ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) | National Payment Switch Bangladesh (NPSB)

ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) | National Payment Switch Bangladesh (NPSB)

 

ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) | National Payment Switch Bangladesh (NPSB)

এনপিএসবি বা National Payment Switch Bangladesh (NPSB) হলো বাংলাদেশে ব্যাংকিং লেনদেনকে আরও সহজ, দ্রুত এবং আন্তঃব্যাংক সংযুক্ত (Interoperable) করার একটি কেন্দ্রীয় ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক। এনপিএসবি ২০১২ সাল থেকে কার্যক্রম শুরু করে এবং এটি পরিচালিত হয় Bangladesh Bank এর তত্ত্বাবধানে। এবং এনপিএসবি এর মূল উদ্দেশ্য হলো দেশের সব অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে অ্যাকাউন্ট এবং কার্ড ভিত্তিক লেনদেনকে একক নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করা।

এনপিএসবি এর মাধ্যমে কী কী সেবা পাওয়া যায়?
What services are available through NPSB?

বর্তমানে এনপিএসবি এর মাধ্যমে নিম্নলিখিত আন্তঃব্যাংক (Interbank) সেবাগুলো চালু রয়েছে:

এটিএম আন্তঃব্যাংক সেবা
ATM Interbank Services

▣ টাকা উত্তোলন (Cash Withdrawal)
▣ ব্যালেন্স অনুসন্ধান (Balance Inquiry)
▣ ফান্ড ট্রান্সফার (Fund Transfer)
▣ মিনি স্টেটমেন্ট (Mini Statement)

বর্তমানে ৫০+ ব্যাংক এনপিএসবি নেটওয়ার্কের মাধ্যমে এটিএম সেবায় সংযুক্ত রয়েছে।

পয়েন্ট অব সেল (পিওএস) লেনদেন
POS (Point of Sale) Transactions

পিওএস টার্মিনালের মাধ্যমে কার্ড ব্যবহার করে বিভিন্ন স্টোর/আউটলেটে ও মার্চেন্টে পেমেন্ট করা যায়। বর্তমানে ৫০+ ব্যাংক এনপিএসবি পিওএস নেটওয়ার্কে সংযুক্ত।

আইবিএফটি (ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার
IBFT (Internet Banking Fund Transfer

▣ ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিক টাকা পাঠানো যায়।

▣ প্রায় ৩০টি ব্যাংক আইবিএফটি সেবার সাথে যুক্ত

▣ ব্যক্তিগত এবং কর্পোরেট উভয় ধরনের ট্রান্সফার সাপোর্ট করে

▣ তাৎক্ষণিক অসুবিধা এবং খরচ কম। 

▣ যেকোনো সময় যে কোন স্থান থেকে অর্থাৎ সার্বক্ষণিক ফান্ড ট্রান্সফার সুবিধা।

আইবিএফটি ট্রান্সফার লিমিট 
IBFT Transaction Limit

ব্যক্তিগত গ্রাহক (Individual)

  • প্রতি ট্রানজ্যাকশন সর্বোচ্চ: 3,00,000 টাকা
  • দৈনিক সর্বোচ্চ ট্রানজ্যাকশন: 10 বার
  • দৈনিক মোট লিমিট: 10,00,000 টাকা

কর্পোরেট গ্রাহক (Corporate)

  • প্রতি ট্রানজ্যাকশন সর্বোচ্চ: 5,00,000 টাকা
  • দৈনিক সর্বোচ্চ ট্রানজ্যাকশন: 20 বার
  • দৈনিক মোট লিমিট: 25,00,000 টাকা

বিশেষ দ্রষ্টব্য: ট্রান্সফার লিমিট যেকোনো সময় পরি বোতল হতে পারে তাই সঠিক লিমিট জানতে অনুগ্রহ করে আপনার সংশ্লিষ্ট ব্যাংকের কল সেন্টারে কল করে জেনে নিন। 

যেকোনো ব্যাংকের কল সেন্টারে তথ্য জানতে এখানে ক্লিক করুন.....

এনপিএসবি নেটওয়ার্ক ব্যবহারে নিরাপত্তা ব্যবস্থা 
Security Measures in the NPSB Network

এনপিএসবি প্ল্যাটফর্মে প্রতিটি অনলাইন ও ইন্টারনেটভিত্তিক লেনদেনের জন্য বাধ্যতামূলকভাবে Two Factor Authentication (2FA) ব্যবহার করা হয়। আইবিএফটি ট্রান্সফার ছাড়াও 2FA সিকিউরিটি সিস্টেম বিশেষভাবে যে সকল ক্ষেত্রে প্রযোজ্য:

  • অনলাইন ব্যাংকিং লেনদেন (Online Banking Transactions)
  • ই-কমার্স পেমেন্ট (E-commerce Payments)
  • কার্ড নট প্রেজেন্ট (CNP) লেনদেন (Card Not Present Transactions)
  • আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার (Interbank Fund Transfers)

এর ফলে প্রতিটি লেনদেন আরও নিরাপদ এবং প্রতারণা প্রতিরোধে কার্যকর হয়।

বাংলা কিউআর এবং এমএফএস আন্তঃপরিচালন সক্ষমতা উন্নয়ন:

এনপিএসবি এর অধীনে বর্তমানে আরও কিছু আধুনিক পেমেন্ট সিস্টেম উন্নয়নাধীন রয়েছে:

  • বাংলা কিউআর (Bangla QR) ভিত্তিক পেমেন্ট সিস্টেম
  • মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইন্টারঅপারেবিলিটি (Mobile Financial Services Interoperability)

এর মাধ্যমে বিভিন্ন এমএফএস একে অপরের সাথে সরাসরি লেনদেন করতে পারছে নির্বিঘ্নে।

এনপিএসবি ডিসপিউট ম্যানেজমেন্ট সিস্টেম
NPSB Dispute Management System

এনপিএসবি লেনদেনে কোনো সমস্যা হলে একটি কেন্দ্রীয় ডিসপিউট ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে। এর মাধ্যমে:

  • ভুল ট্রানজ্যাকশন রিপোর্ট করা যায়
  • চার্জব্যাক প্রসেস করা যায়
  • ব্যাংকগুলোর মধ্যে সমন্বয় করে সমাধান দেওয়া হয়

এনপিএসবি সার্টিফাইড ব্যাংক ও প্রতিষ্ঠানসমূহ
NPSB Certified Banks ও Institutions

এনপিএসবি নেটওয়ার্কে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিষ্ঠানগুলো সংযুক্ত থাকে:

▣ এটিএম সার্টিফাইড ব্যাংকসমূহ (ATM Certified Banks)

▣ পিওএস সার্টিফাইড ব্যাংকসমূহ (POS Certified Banks)

▣ আইবিএফটি সার্টিফাইড ব্যাংকসমূহ (IBFT Certified Banks)

▣ বাংলা কিউআর সার্টিফাইড প্রতিষ্ঠানসমূহ (BanglaQR Certified Institutions)

▣ এমএফএস ইন্টারঅপারেবল প্রতিষ্ঠানসমূহ (MFS Interoperable Institutions)

অতএব,এনপিএসবি বাংলাদেশের ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ মেরুদন্ড (backbone), যা ব্যাংকিং সেবাকে আরও দ্রুত, নিরাপদ এবং আন্তঃসংযুক্ত করেছে। এনপিএসবি এর মাধ্যমে দেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম প্রতিনিয়ত উন্নত হচ্ছে এবং ক্যাশলেস অর্থনীতির দিকে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এর নেতৃত্বে।