বাংলাদেশে আমেরিকান এক্সপ্রেসের আগমন ও উত্থান | The Rise of American Express in Bangladesh
বাংলাদেশে ক্রেডিট কার্ড ব্যবহারের ইতিহাস খুব বেশি দিনের নয়। আধুনিক ব্যাংকিং ব্যবস্থার বিকাশের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ব্র্যান্ডের ক্রেডিট কার্ডের চাহিদাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে একটি অনস্বীকার্য। এই প্রেক্ষাপটে, আমেরিকান এক্সপ্রেস (American Express বা Amex) দেশের ব্যাংকিং ও আর্থিক খাতে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে আমেরিকান এক্সপ্রেস বাংলাদেশের বাজারে প্রবেশ করে গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
বাংলাদেশে আমেরিকান এক্সপ্রেস কার্ড ব্যবসা
American Express's Rise in Bangladesh's Card Market
আমেরিকান এক্সপ্রেস বাংলাদেশে সরাসরি কার্যক্রম পরিচালনা করে না। বরং একটি স্থানীয় ব্যাংকের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি অংশীদারিত্বের মাধ্যমে তাদের সেবা প্রদান করা হয়।
জানা যায়, ২০০৮ সালে আমেরিকান এক্সপ্রেসের একটি প্রতিনিধিদল বাংলাদেশের বাজার সম্ভাবনা যাচাই করতে দেশ সফর করে। তারা দেশের কয়েকটি ব্যাংকের সঙ্গে সম্ভাব্য পার্টনারশিপ নিয়ে আলোচনা করেছিল। তবে তুলনামূলক উচ্চ প্রসেসিং খরচ এবং ব্যবসায়িক বিবেচনায় সেই সময় বেশ কয়েকটি ব্যাংক আগ্রহ দেখায়নি।
অন্যরা যেখানে 'সম্ভব না' দেখেছিল, সেখানে একটি ব্যাংক দেখেছিল সম্ভাবনা। সেই দূরদর্শী সিদ্ধান্তই বাংলাদেশে আমেরিকান এক্সপ্রেসের যাত্রার ভিত্তি তৈরি করে। প্রতিষ্ঠানটি ছিল দি সিটি ব্যাংক লিমিটেড, যা বর্তমানে সিটি ব্যাংক পিএলসি নামে পরিচালিত হচ্ছে। সে সময় ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন আজিজ আল কায়সার।
যদিও সিটি ব্যাংক প্রথম দিকে আমেরিকান এক্সপ্রেসের আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি, তবুও ব্যাংকটির নেতৃত্ব ভবিষ্যৎ সম্ভাবনা অনুধাবন করে নিজ উদ্যোগে আমেরিকান এক্সপ্রেসের সঙ্গে যোগাযোগ করে। পরবর্তীতে দুই প্রতিষ্ঠানের মধ্যে সফল অংশীদারিত্ব গড়ে ওঠে।
২০০৯ সালের ৯ নভেম্বর সিটি ব্যাংক বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড চালু করে এবং দেশের একমাত্র ইস্যুকারী প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম শুরু করে। এটি দেশের বেসরকারি ব্যাংকিং খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়।
কেন আমেরিকান এক্সপ্রেস আলোচনায় আসে
History and Growth of American Express in Bangladesh
বাংলাদেশে যাত্রা শুরুর পর থেকেই আমেরিকান এক্সপ্রেস দ্রুত পরিচিতি লাভ করে। সিটি ব্যাংকের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ব্র্যান্ডটি দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করে।
প্রাথমিকভাবে সিটি ব্যাংক তিনটি আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড চালু করে:
▣ আমেরিকান এক্সপ্রেস গ্রিন কার্ড
▣ আমেরিকান এক্সপ্রেস ব্লু কার্ড
▣ আমেরিকান এক্সপ্রেস গোল্ড কার্ড
পরবর্তীতে প্লাটিনাম, প্লাটিনাম রিজার্ভ ক্রেডিট কার্ড, যা দেশের প্রথম মেটাল ক্রেডিট হিসেবে যুক্ত করা হয়। বর্তমানে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস ব্র্যান্ডের আওতায় ডেবিট কার্ড, প্রিপেইড কার্ড এবং ভার্চুয়াল ডেবিট ও প্রিপেইড কার্ডও ইস্যু করছে।
এছাড়া, জনপ্রিয় সুপার শপ আগোরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে কো-ব্র্যান্ডেড আমেরিকান এক্সপ্রেস কার্ড চালু করা হয়েছে, যা নির্দিষ্ট গ্রাহক শ্রেণীর জন্য বিশেষ সুবিধা প্রদান করে।
নারী গ্রাহকদের জন্য চালু করা হয় সিটি আলো আমেরিকান এক্সপ্রেস কার্ড, যেখানে নারীদের প্রয়োজন ও জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন অফার ও সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে।
সিটি ব্যাংক দেশের প্রথম আমেরিকান এক্সপ্রেস ব্র্যান্ডেড মেটাল ক্রেডিট কার্ড চালু করে, যা প্রিমিয়াম গ্রাহকদের জন্য বিশেষভাবে নকশা করা হয়েছে। এই কার্ডটির নাম আমেরিকান এক্সপ্রেস প্লাটিনাম রিজার্ভ কার্ড।
বাংলাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর প্রয়োজন বিবেচনায় সিটি ব্যাংক তাদের ইসলামিক ব্যাংকিং উইন্ডো সিটি ইসলামিক-এর আওতায় শরিয়াহভিত্তিক ব্লু ও গোল্ড আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড চালু করেছে। ইসলামিক ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ ডেবিট কার্ডও প্রদান করা হচ্ছে।
এসব উদ্যোগের মাধ্যমে সিটি ব্যাংক বর্তমানে দেশের ক্রেডিট কার্ড বাজারের উল্লেখযোগ্য অংশ ধারণ করছে।
সিটি ব্যাংক ও আমেরিকান এক্সপ্রেসের উল্লেখযোগ্য উদ্ভাবন
The Growth & Innovation of American Express in Bangladesh
বাংলাদেশের ক্রেডিট কার্ড খাতে সিটি ব্যাংক এবং আমেরিকান এক্সপ্রেস বেশ কয়েকটি নতুন সেবা চালু করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
- বাংলাদেশে প্রথম আমেরিকান এক্সপ্রেস বিমানবন্দর লাউঞ্জ সুবিধা চালু করা।
- বিদ্যমান ক্রেডিট লিমিটের বিপরীতে চেক ইস্যুর সুবিধা চালু করা।
- ৩ মাস থেকে ৩৬ মাস পর্যন্ত শূন্য শতাংশ ইন্টারেস্টে ইএমআই সুবিধা সম্প্রসারণ করা।
- ফ্লেক্সিলোন (FlexiLoan) সেবার মাধ্যমে যোগ্য গ্রাহকদের ফোন কলের মাধ্যমে ক্রেডিট লিমিটকে তাৎক্ষণিক ঋণে রূপান্তরের সুযোগ দেওয়া।
- প্রায়োরিটি পাস (Priority Pass), আন্তর্জাতিক রোমিং সাবস্ক্রিপশনসহ বিভিন্ন প্রিমিয়াম সুবিধা চালু করা।
সিটি ব্যাংকের অবকাঠামো ও কার্যক্রম পরিচালনার সক্ষমতা
The City Bank's Infrastructure and Operational Capacity
বাংলাদেশজুড়ে সিটি ব্যাংক তাদের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে আমেরিকান এক্সপ্রেস সেবা প্রদান করে আসছে। এর মধ্যে রয়েছে:
- ২১৬+ শাখা/উপশাখা
- ৪৮৫টি এজেন্ট ব্যাংকিং আউটলেট
- ৫৯২+টি এটিএম বুথ
- ৮ টি প্রায়োরিটি সেন্টার
- ৭টি l আমেরিকান এক্সপ্রেস সার্ভিস সেন্টার
- ৩টি বিমানবন্দর লাউঞ্জ
- ৩৭,০০০-এর বেশি পিওএস মেশিন
- ২০,১১৭-এর বেশি মার্চেন্ট পার্টনার
বাংলাদেশে বিদ্যমান আমেরিকান এক্সপ্রেস কার্ডের তালিকা
List of American Express Cards Available in Bangladesh
- সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস প্লাটিনাম রিজার্ভ ক্রেডিট কার্ড
- সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস প্লাটিনাম কার্ড
- সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস গোল্ড কার্ড
- সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস ব্লু কার্ড
- সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস করপোরেট কার্ড
- সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস প্রিপেইড কার্ড
- সিটিম্যাক্স আমেরিকান এক্সপ্রেস ডেবিট কার্ড
- কো-ব্র্যান্ডেড আমেরিকান এক্সপ্রেস কার্ড (যেমন: ঢাকা বিশ্ববিদ্যালয় ও আগোরা)
বাংলাদেশে আমেরিকান এক্সপ্রেসের সামনে থাকা চ্যালেঞ্জ ও সম্ভাবনা
Challenges and Opportunities for American Express in Bangladesh
ক্রমবর্ধমান জনপ্রিয়তা সত্ত্বেও বাংলাদেশে আমেরিকান এক্সপ্রেস এখনও ভিসা এবং মাস্টারকার্ডের তুলনায় কিছু সীমাবদ্ধতার মুখোমুখি। অনেক ছোট ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং অনলাইন মার্চেন্ট এখনও আমেরিকান এক্সপ্রেস গ্রহণ করে না। এছাড়া, কিছু কার্ডের বার্ষিক ফি তুলনামূলক বেশি হওয়ায় কিছু গ্রাহক নিরুৎসাহিত হচ্ছেন।
তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রিমিয়াম ব্র্যান্ড হিসেবে আমেরিকান এক্সপ্রেস বাংলাদেশের বাজারেও সেই অবস্থান ধরে রেখেছে। হেভি ওয়েট কর্পোরেট পার্সন, ট্রাভেলার এবং উচ্চ ব্যয়ক্ষমতাসম্পন্ন গ্রাহকরা এর প্রধান লক্ষ্যভিত্তিক গ্রাহকগোষ্ঠী।
আন্তর্জাতিক ভ্রমণ, অনলাইন সাবস্ক্রিপশন এবং বৈদেশিক লেনদেনের প্রবণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমেরিকান এক্সপ্রেসের চাহিদাও বাড়ছে। বহুমুদ্রাভিত্তিক কার্ড এবং আরও ব্যক্তিকেন্দ্রিক রিওয়ার্ড প্রোগ্রাম চালুর মাধ্যমে ব্র্যান্ডটি ভবিষ্যতে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে।
বাংলাদেশে আমেরিকান এক্সপ্রেসের যেসব সীমাবদ্ধতার সমাধান প্রয়োজন
Limitations of American Express in Bangladesh that need to be addressed
যদিও সিটি ব্যাংকের বিস্তৃত অ্যাকোয়ারিং বিজনেস রয়েছে, তবুও কিছু বাস্তব চ্যালেঞ্জ এখনও ব্যবহারকারীর অভিজ্ঞতাকে প্রভাবিত করে।
উদাহরণস্বরূপ, তুলনামূলক উচ্চ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR)-এর কারণে অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান আমেরিকান এক্সপ্রেস গ্রহণে অনাগ্রহ প্রকাশ করে।
এছাড়া, বাংলাদেশে আমেরিকান এক্সপ্রেস কার্ডের গ্রহণযোগ্যতা অনেকাংশে সিটি ব্যাংকের পিওএস অবকাঠামোর ওপর নির্ভরশীল। অন্যদিকে, ভিসা ও মাস্টারকার্ড একাধিক ব্যাংকের পিওএস নেটওয়ার্কে ব্যবহার করা যায়।
ফলে, কোনো প্রযুক্তিগত ত্রুটি বা পিওএস সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে গ্রাহকের বিকল্প পেমেন্ট ব্যবস্থা সীমিত হয়ে যেতে পারে। এই একক অবকাঠামোনির্ভরতা ভবিষ্যৎ সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।
এসব সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সিটি ব্যাংক এবং আমেরিকান এক্সপ্রেসের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং মার্চেন্ট গ্রহণযোগ্যতা সম্প্রসারণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
গ্রহণযোগ্যতার পরিধি বৃদ্ধি, চার্জ কাঠামোর প্রতিযোগিতামূলক উন্নয়ন এবং ডিজিটাল সাপোর্ট ব্যবস্থার আরও আধুনিকীকরণের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশের ক্রেডিট কার্ড শিল্পে আমেরিকান এক্সপ্রেস আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

0 Comments: