ট্রেন্ডিং
ডাটা প্রস্তুত করা হচ্ছে......
গ্রাহক অভিজ্ঞতায় সিটি ব্যাংকের অনন্যতা | Customer Experience with City Bank PLC

গ্রাহক অভিজ্ঞতায় সিটি ব্যাংকের অনন্যতা | Customer Experience with City Bank PLC

গ্রাহক অভিজ্ঞতায় সিটি ব্যাংকের অনন্যতা | Customer Experience with City Bank PLC


সিটি ব্যাংকের হেড অফিসে এক ব্যতিক্রমী অভিজ্ঞতার সুযোগ হয়েছিল বেশ কয়েক মাস আগে। ব্যাংকের তিনজন উচ্চপদস্থ কর্মকর্তা হেড অফ গ্রিভান্স, হেড অফ কাস্টমার সার্ভিস, এবং হেড অফ সার্ভিস কোয়ালিটি আমার মত অতি ক্ষুদ্র একজন মানুষের সঙ্গে দীর্ঘ সময় ধরে এক গঠনমূলক ও উন্মুক্ত আলোচনায় অংশ নেন।

তবে এখানে একজন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নয়, আমি এখানে উপস্থিত হয়েছিলাম একজন গ্রাহক হিসেবে। একজন সাধারণ গ্রাহক হিসেবে দেশের অন্যতম শীর্ষস্থানীয় একটি ব্যাংকের এই তিনটি গুরুত্বপূর্ণ বিভাগের প্রধানদের কাছ থেকে এমন আন্তরিক সময় ও আতিথেয়তা পাওয়া সত্যিই এক অনন্য অভিজ্ঞতা। তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি সিটি ব্যাংকের এই তিন কর্মকর্তাদের প্রতি।

আলোচনার সময় গভীরভাবে উপলব্ধি করেছি যে সিটি ব্যাংক গ্রাহকসেবা ও সমস্যা সমাধানে অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ ও আন্তরিক। হাজারো গ্রাহকের একটি বৃহৎ প্রতিষ্ঠানে মাঝে মাঝে কিছু সমস্যার সৃষ্টি হওয়া স্বাভাবিক, তবে ব্যাংক কর্তৃপক্ষ এসব বিষয়কে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত ও কার্যকর সমাধানের জন্য নিরলসভাবে কাজ করছে।

তাদের সাথে দীর্ঘ আলোচনা এবং কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে তাদের যে পরিমাণ আগ্রহ এবং গুরুত্ব বিশেষ করে টপ ম্যানেজমেন্টের সেদিক থেকে আমি উপলব্ধি করলাম, কোনো ব্যাংক বা প্রতিষ্ঠানের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু প্রকাশ করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো এবং সমাধানের সুযোগ দেওয়া উচিত। যদি তারা সন্তোষজনক সমাধান দিতে ব্যর্থ হন, তখন অবশ্যই গ্রাহক হিসেবে আমাদের মতামত প্রকাশের অধিকার রয়েছে।

এই আলোচনার মাধ্যমে আরও স্পষ্ট হয়েছে যে সিটি ব্যাংকের প্রকৃত শক্তি তাদের আন্তরিকতা, পেশাদারিত্ব, এবং সার্ভিস ইমপ্রুভমেন্টে অবিচল অঙ্গীকার।

কিছু বিচ্ছিন্ন ক্ষেত্রে মানবিক ভুল বা আচরণগত ত্রুটি ঘটতে পারে, কিন্তু সামগ্রিকভাবে ব্যাংকটি তাদের সেবার মান উন্নয়নে সত্যিকারের আগ্রহ নিয়ে কাজ করছে।

আমাদের মতো গ্রাহকরাই একটি প্রতিষ্ঠানের সবচেয়ে বড় পরামর্শক ও সহযোগী। তাই ইতিবাচক মনোভাব ও পারস্পরিক সহায়তার মাধ্যমে দেশের এই শক্তিশালী স্থানীয় ব্যাংকটির সেবা উন্নয়নের অংশীদার হওয়াই আমাদের সবার দায়িত্ব ও গর্বের বিষয় হওয়া উচিত।

এসএম শামীম হাসান 
হেড অব কনটেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজি, ব্যাংকিং মার্ট
ইমেইল: shamiminsider@gmail.com

0 Comments: