ট্রেন্ডিং
ডাটা প্রস্তুত করা হচ্ছে......
না ফেরার দেশে একমির কর্ণধার | Mizanur Rahman Sinha

না ফেরার দেশে একমির কর্ণধার | Mizanur Rahman Sinha

 

না ফেরার দেশে একমির কর্ণধার | Mizanur Rahman Sinha

দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড-এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, দেশের বিশিষ্ট শিল্পপতি ও দূরদর্শী উদ্যোক্তা , সাবেক সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জনাব মিজানুর রহমান সিনহার মৃত্যুতে আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তাঁর প্রজ্ঞা, সততা, নেতৃত্বগুণ ও কর্মনিষ্ঠা দেশের শিল্প ও ব্যবসায়িক অঙ্গনে দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

মরহুম মিজানুর রহমান সিনহা শুধু একজন সফল উদ্যোক্তাই ছিলেন না, তিনি ছিলেন শিল্পোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের এক অনুকরণীয় ব্যক্তিত্ব। তাঁর নেতৃত্বে একমি গ্রুপ দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং দেশের স্বাস্থ্যখাত ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বিশেষ করে দেশের ওষুধ উৎপাদন শিল্পে তার ভূমিকা চিরস্মরণীয়। 

তাঁর প্রয়াণে দেশের শিল্প ও কর্পোরেট অঙ্গন এক প্রজ্ঞাবান অভিভাবককে হারালো। এই ক্ষতি অপূরণীয়।

আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।


এস এম শামীম হাসান
হেড অব কনটেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজি, ব্যাংকিং মার্ট