ট্রেন্ডিং
ডাটা প্রস্তুত করা হচ্ছে......
বিকাশ-সিটি ব্যাংক ডিজিটাল লোন না পাওয়ার সম্ভাব্য কারণ | Why you may not get a bkash-city bank digital loan?

বিকাশ-সিটি ব্যাংক ডিজিটাল লোন না পাওয়ার সম্ভাব্য কারণ | Why you may not get a bkash-city bank digital loan?

 

বিকাশ-সিটি ব্যাংক ডিজিটাল লোন না পাওয়ার সম্ভাব্য কারণ | Why you may not get a bkash-city bank digital loan?

বিকাশ-সিটি ব্যাংক ডিজিটাল লোন নিয়ে আমরা ইতিপূর্বে একটি বিস্তারিত কনটেন্ট প্রকাশ করেছি, যেখানে এই সেবাটির মৌলিক ধারণা, প্রাপ্তির প্রক্রিয়া, এবং এর কার্যপদ্ধতি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। আপনি যদি এখনো সেই কনটেন্টটি পড়ে না থাকেন, তাহলে নিচের লিংকে ক্লিক করে পড়ে নিতে পারেন, এটি আপনার সম্যক ধারণা গঠনে সহায়ক হবে।

বিকাশ-সিটি ব্যাংক ডিজিটাল লোন সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন.....

বর্তমান সময়ে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্যবহারকারীদের জন্য সবচেয়ে আলোচিত সুবিধাগুলোর মধ্যে একটি হলো বিকাশ-সিটি ব্যাংকের ডিজিটাল লোন। শুধুমাত্র কিছু ট্যাপে অ্যাপ থেকেই তাৎক্ষণিকভাবে ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত লোন পাওয়া যায়। তবে অনেকেই এই লোনের জন্য আবেদন করেও বারবার "আপনি এই মুহূর্তে এই সেবা পাওয়ার জন্য যোগ্য নন" বার্তাটি পাচ্ছেন। তাহলে প্রশ্ন হলো, কেন আপনি এই লোন পাচ্ছেন না? চলুন জেনে নেই ডিজিটাল লোন না পাওয়ার মূল কারণগুলো।

বিকাশ-সিটি ব্যাংক ডিজিটাল লোন না পাওয়ার সম্ভাব্য কারণ সমূহ 
Common Reasons for bKash, City Bank Digital Loan Ineligibility

প্রাথমিক রিকোয়ারমেন্ট 

বিকাশ-সিটি ব্যাংক ডিজিটাল লোন পেতে হলে নির্ধারিত কিছু প্রাথমিক শর্ত পূরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শর্তগুলো পূরণ না হলে আবেদনকারী শুরুতেই লোন পাওয়ার যোগ্যতা হারাতে পারেন। প্রাথমিক শর্তগুলো নিম্নরূপ: 

▣ বিকাশ অ্যাকাউন্টটি ডিজিটাল কেওয়াইসি এর মাধ্যমে ভেরিফায়েড হতে হবে।

▣ নিয়মিত লেনদেনকারী (Active User) হতে হবে।

▣ সিটি ব্যাংকের নির্ধারিত স্কোরিং অনুযায়ী ক্রেডিট প্রোফাইল থাকতে হবে।

▣ নতুন বিকাশ অ্যাকাউন্টের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কন্টিনিউ ব্যবহার থাকতে হবে।

▣ বিকাশ গ্রাহকের ফাইন্যান্সিয়াল এক্টিভিটি এনালাইসিস 

প্রথমবার লোন পেতে হলে গ্রাহকের প্রোফাইল সুনির্দিষ্টভাবে মূল্যায়ন করা হয়। কারণ, সিটি ব্যাংক একটি ডেটা-ড্রিভেন অ্যালগরিদম ব্যবহার করে, যা প্রতিটি ব্যবহারকারীর লেনদেনের ধরন, সময়, পরিমাণ এবং পুনরাবৃত্ত লেনদেনসহ বিভিন্ন আচরণ বিশ্লেষণ করে একটি ক্রেডিট স্কোর তৈরি করে। এই স্কোরের ভিত্তিতেই স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করা হয় আপনি লোনের জন্য যোগ্য কি না। যদি আপনার স্কোর নির্ধারিত মানের নিচে থাকে, তাহলে আপনি লোন অফার দেখতে পাবেন না।

তবে মনে রাখা গুরুত্বপূর্ণ, এই ক্রেডিট স্কোরটি ব্যবহারকারীর জন্য দৃশ্যমান নয় ,আপনি নিজে থেকে এটি দেখতে বা যাচাই করতে পারবেন না।

সীমিত লেনদেন :

সিটি ব্যাংক বিকাশ ব্যবহারকারীদের লেনদেন আচরণ বিশ্লেষণ করে লোন অফার প্রদান করে থাকে। যদি আপনার বিকাশ অ্যাকাউন্টে প্রতি মাসে লেনদেনের পরিমাণ কম হয়, ট্রান্সজেকশনের সংখ্যা সীমিত থাকে, কিংবা কেবলমাত্র ক্যাশ ইন বা ক্যাশ আউটের মতো মৌলিক কার্যক্রমে সীমাবদ্ধ থাকে, যেমন: বিল পেমেন্ট, মোবাইল রিচার্জ বা সেন্ড মানির ব্যবহার খুব কম হয়, তাহলে আপনার প্রোফাইলটি লোনের জন্য উপযুক্ত নয় বলে বিবেচিত হতে পারে। নিয়মিত ও বহুমুখী লেনদেনই ডিজিটাল লোনের জন্য উপযোগী প্রোফাইল গঠনে সহায়ক ভূমিকা রাখে।

তবে এটাও মনে রাখা জরুরি, অধিক লেনদেন সবসময় লোন প্রাপ্তির নিশ্চয়তা দেয় না। যদি কেউ শুধুমাত্র লোন পাওয়ার উদ্দেশ্যে বারবার অপ্রয়োজনীয় ও অস্বাভাবিক লেনদেন করেন, তাহলে সেই ব্যবহারকারীকে সিস্টেম সন্দেহজনক প্রোফাইল হিসেবে শনাক্ত করতে পারে। এমন আচরণে লোন পাওয়ার সম্ভাবনার পরিবর্তে বরং প্রোফাইল বাতিল হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

পূর্বের লোন ইতিহাস বা খারাপ রিপেমেন্ট রেকর্ড:

আপনি যদি আগেই বিকাশ-সিটি ব্যাংক ডিজিটাল লোন নিয়ে তা সময়মতো ফেরত না দিয়ে থাকেন বা মেয়াদ পেরিয়ে ফেরত দিয়েছেন, তাহলে ভবিষ্যতে আপনাকে পুনরায় লোন না ও দেওয়া হতে পারে। এতে আপনার ক্রেডিট বিহেভিয়ার খারাপ হিসেবে গণ্য হয়।

বিকাশ-সিটি ব্যাংক ডিজিটাল লোন পাওয়ার জন্য করনীয়
How to Improve Your Eligibility for bKash, City Bank Digital Loan

▣ আপনার বিকাশ অ্যাকাউন্টটি নিয়মিত ব্যবহার করুন।

▣ অ্যাড মানি মানি, বিল পেমেন্ট, মোবাইল রিচার্জের মতো ট্রান্সজেকশন বাড়ান।

▣ পূর্বে কোনো লোন নিয়ে থাকলে তা সময়মতো ফেরত দিন।

▣ একাধিকবার চেক না করে সপ্তাহে একবার অফার চেক করুন।

সতর্কতা: বিকাশ-সিটি ব্যাংক ডিজিটাল লোন একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রক্রিয়া, যেখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সুপারিশ বা হস্তক্ষেপের প্রয়োজন নেই। আপনার প্রোফাইল যোগ্য হলে বিকাশ অ্যাপেই সরাসরি লোন অফার প্রদর্শিত হবে। অনলাইনে কেউ যদি লোভনীয় অফার দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টে অ্যাক্সেস, পিন, ওটিপি বা অন্য কোনো গোপন তথ্য চাই, তবে সেটি প্রতারণার অংশ হতে পারে। এমন অনুরোধ এলে তাৎক্ষণিকভাবে তা এড়িয়ে চলুন এবং প্রয়োজনে বিকাশ কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।

সুতরাং, বিকাশ-সিটি ব্যাংক ডিজিটাল লোন একটি চমৎকার আর্থিক সমাধান হলেও এটি সব গ্রাহকের জন্য উন্মুক্ত নয়। সঠিক যোগ্যতা ও লেনদেনের আচরণ বজায় রাখলে ভবিষ্যতে আপনি এই সুবিধা পেতে পারেন। মনে রাখবেন, এটি একটি অফার-ভিত্তিক প্রোডাক্ট, এবং এটি নির্ভর করে আপনার ব্যবহারিক প্রোফাইলের উপর।

বিকাশ লোন অথবা সেবা সম্পর্কিত যেকোনো তথ্য জানতে কল করুন বিকাশ কল সেন্টারে। বিকাশ কল সেন্টারে যোগাযোগের তথ্য পেতে এখানে ক্লিক করুন .....

এস এম শামীম হাসান 
হেড অফ কনটেন্ট এন্ড স্ট্রাটেজি, ব্যাংকিং মার্ট

0 Comments: