ট্রেন্ডিং
ডাটা প্রস্তুত করা হচ্ছে......
ঢাকা ব্যাংক কল সেন্টার |  Dhaka Bank Call Center

ঢাকা ব্যাংক কল সেন্টার | Dhaka Bank Call Center

 

Dhaka Bank Call Center

ঢাকা ব্যাংক পিএলসি বাংলাদেশের বেসরকারি খাতের একটি বাণিজ্যিক ব্যাংক। ঢাকা ব্যাংক তার আধুনিক ব্যাংকিং সেবা, ডিজিটাল ব্যাংকিং সুবিধা, কার্ড সেবা এবং উদ্ভাবনী গ্রাহকসেবার জন্য পরিচিত। গ্রাহক সুবিধার বিবেচনায় ঢাকা ব্যাংকের রয়েছে ডেডিকেটেড কল সেন্টার।

কল সেন্টার, কন্টাক্ট সেন্টার, হেল্পলাইন কিংবা কাস্টমার কেয়ার যাই বলা হোক না কেন, একটি ব্যাংকের গ্রাহক সহায়তা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, যার মাধ্যমে গ্রাহকরা ব্যাংকের বিভিন্ন সেবা সম্পর্কে প্রাথমিক তথ্য জানা, সমস্যা সমাধান এবং প্রয়োজনীয় নির্দেশনা পেয়ে থাকেন এখান থেকেই। এটি একটি সার্বক্ষণিক ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম, যা গ্রাহকদের সঙ্গে ব্যাংকের সরাসরি যোগাযোগ স্থাপন করে।

ঢাকা ব্যাংক কল সেন্টার
Dhaka Bank Call Center

হটলাইন: 16474 (স্থানীয়)
আন্তর্জাতিক: +8809678016474

(অপারেটরের স্ট্যান্ডার্ড/ট্যারিফ/এগ্রিমেন্ট অনুযায়ী কল চার্জ প্রযোজ্য)

ঢাকা ব্যাংক অভিযোগ সেল
Dhaka Bank Complaint Cell

ঢাকা ব্যাংক কমপ্লেইন্ট সেল। যখন কোনো সমস্যা ব্রাঞ্চ, কল সেন্টার, রিলেশনশিপ ম্যানেজার বা অন্যান্য প্রতিনিধির মাধ্যমে সমাধান না হয় বা সেখান থেকে প্রাপ্ত সমাধানে গ্রাহক যদি সন্তুষ্ট না হন কিংবা তিনি যদি মনে করেন তার সঙ্গে অন্যায্য বা অনৈতিক আচরণ করা হয়েছে, তখন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার জন্য ব্যাংকগুলোতে একটি ডেডিকেটেড কমপ্লেইন্ট সেল থাকে। এখানে গ্রাহকের অভিযোগগুলো গুরুত্বসহকারে পর্যালোচনা করে যথাযথ সমাধান প্রদান করা হয়।

ঢাকা ব্যাংক পিএলসি অভিযোগ সেলে যোগাযোগের জন্য নিম্নোক্ত পদ্ধতিগুলো ব্যবহার করুন:

সেল : +8801325095949
ইমেইল: complaint.cell@dhakabank.com.bd

উপরোক্ত মাধ্যমগুলোতেও যদি কোনো সমস্যার সন্তোষজনক সমাধান না হয়, অথবা প্রাপ্ত সমাধান আপনাকে সন্তুষ্ট করতে ব্যর্থ হয়, কিংবা আপনি যদি মনে করেন আপনার সঙ্গে অন্যায্য বা অনৈতিক আচরণ করা হয়েছে, তাহলে গ্রাহক বিষয়টি সরাসরি বাংলাদেশ ব্যাংকের কাছে উত্থাপন করতে পারেন।

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক এবং সকল তফসিলি ব্যাংকের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংক গ্রাহক অভিযোগ গ্রহণ, তদারকি এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংককে নির্দেশনা প্রদান করে থাকে। এর মাধ্যমে অভিযোগের যথাযথ মূল্যায়ন নিশ্চিত হয় এবং গ্রাহকের অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করা হয়।

বাংলাদেশ ব্যাংকে যেকোনো অভিযোগ জানানোর জন্য, এখানে ক্লিক করুন.....

অভিযোগের প্রাসঙ্গিকতার ভিত্তিতে প্রয়োজনে বাংলাদেশ ব্যাংক ছাড়াও অন্যান্য নিম্নবর্ণিত রাষ্ট্রীয় সংস্থার কাছেও অভিযোগ দায়ের করা যেতে পারে।