ট্রেন্ডিং
ডাটা প্রস্তুত করা হচ্ছে......
দুদক সহায়তা কেন্দ্র | Anti-Corruption Commission (ACC) Complaint Helpline

দুদক সহায়তা কেন্দ্র | Anti-Corruption Commission (ACC) Complaint Helpline

 

দুদক সহায়তা কেন্দ্র | Anti-Corruption Commission (ACC) Complaint Helpline


দুর্নীতি ও অনিয়ম সংক্রান্ত তথ্য সরাসরি জানাতে দুর্নীতি দমন কমিশন (দুদক) চালু করেছে জাতীয় হটলাইন সেবা ‘১০৬’। এই সেবার মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে যেকোনো মোবাইল বা টেলিফোন থেকে দুর্নীতির তথ্য ও অভিযোগ সরাসরি জানাতে পারেন।

দুদক হটলাইন: 106

এই হটলাইনটি দুর্নীতি প্রতিরোধ ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে জনগণের অংশগ্রহণ সহজ করেছে।

দুদক হটলাইন সেবার সময়সূচি

অফিস চলাকালীন সময়, অর্থাৎ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ‘১০৬’ নম্বরে ফ্রি কল করে দুর্নীতির তথ্য ও অভিযোগ জানানো যাবে নির্দ্বিধায়।

২০১৭ সালের ২৭ জুলাই থেকে দুর্নীতি দমন কমিশন-এর মিডিয়া সেন্টারের মাধ্যমে হটলাইন ‘১০৬’ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। এবং এই উদ্যোগের মাধ্যমে দুর্নীতি সংক্রান্ত তথ্য প্রদান আরও সহজ, দ্রুত এবং জনবান্ধব হয়েছে। যাত্রা শুরু হওয়ার পর থেকে এই হটলাইন সেবা দেশের দুর্নীতি প্রতিরোধ ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, ব্যাংকিং ও আর্থিক খাতে সংঘটিত দুর্নীতি বা অনিয়ম সম্পর্কিত তথ্য ও অভিযোগও এই হটলাইনের মাধ্যমে জানানো যাবে।

অভিযোগের প্রাসঙ্গিকতার ওপর ভিত্তি করে নিম্নোক্ত সংস্থাগুলোতে অভিযোগ দায়ের করা যেতে পারে: 
(১) বাংলাদেশ ব্যাংক 
(২) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর