ম্যাগনেটিক স্ট্রাইপ কার্ড এখন অনেকটাই আধুনিক ব্যাংকিং ইতিহাসের একটি অতীত অধ্যায়ে পরিণত হয়েছে। অল্প কিছুদিন আগেও এটি ছিল ইলেকট্রনিক পেমেন্ট ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ উদ্ভাবন, যা বিশ্বব্যাপী কার্ড ভিত্তিক লেনদেনকে জনপ্রিয় করে তোলে। আশাহত হওয়ার কোন কারণ নেই এখনো বাজারে অনেক আর্থিক প্রতিষ্ঠানের ম্যাগনেটিক স্ট্রাইপ কার্ড বিদ্যমান রয়েছে। তবে ধীরে ধীরে এই কার্ডগুলো বাংলাদেশ ও বৈশ্বিক বাজার থেকে উঠে যাচ্ছে। এর মূল কারণ, প্রযুক্তির ধারাবাহিক উন্নয়ন এবং নিরাপত্তাজনিত ঝুঁকি মোকাবিলা।
ম্যাগনেটিক স্ট্রাইপ কার্ড কি?
What is Magnetic Stripe Card?
আমরা এখন জানার চেষ্টা করব ম্যাগনেটিক স্ট্রাইপ কার্ড কি এবং এর কিছু ইতিহাস ও সুবিধা এবং অসুবিধা সম্পর্কে।
আমরা যদি খুব সহজ করে বলতে চাই তাহলে বলতে হয়, ম্যাগনেটিক স্ট্রাইপ কার্ড হলো এমন একটি ব্যাংকিং বা পেমেন্ট কার্ড, যার পেছনের অংশে কালো বা গাঢ় রঙের একটি ম্যাগনেটিক স্ট্রিপ থাকে। এই স্ট্রিপের ভেতরে চৌম্বকীয় প্রযুক্তির মাধ্যমে কার্ডধারীর বিভিন্ন তথ্য সংরক্ষণ করা হয়, যেমন কার্ড নম্বর, মেয়াদ, এবং অ্যাকাউন্ট সম্পর্কিত নির্দিষ্ট ডেটা।
এ ধরনের কার্ড ব্যবহারের সময় পজ টার্মিনাল বা এটিএম বুথে কার্ডটি সোয়াইপ করা হলে ম্যাগনেটিক স্ট্রিপে সংরক্ষিত তথ্য রিড করে লেনদেন সম্পন্ন করা হয় ও রিয়েল টাইমে। আর কিছুদিন পূর্বেও এটি ছিল বিশ্বব্যাপী সবচেয়ে প্রচলিত কার্ড প্রযুক্তি। তবে তথ্য কপি বা ক্লোনিংয়ের ঝুঁকি তুলনামূলক বেশি হওয়ায় বর্তমানে অধিক নিরাপত্তা সম্পন্ন ইএমভি (EMV) চিপ কার্ড ও কনট্যাক্টলেস প্রযুক্তি বা এনএফসি টেকনোলজি ধীরে ধীরে এর স্থান দখল করছে।
ইএমভি চিপ কার্ড সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন....
এনএফসি টেকনোলজি সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন....
আমরা বর্তমানে যারা বিভিন্ন ব্যাংকের পেমেন্ট কার্ড যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা প্রিপেইড কার্ড হোক সেটা মেটাল বা প্লাস্টিক যখন কার্ডটি হাতে নেই কার্ডের এক কোনায় আমাদের মোবাইলে ব্যবহৃত সিম কার্ড অথবা মেমোরি কার্ডের মাইক্রোচিপ অংশের মতো সোনালী রঙের কিছু একটা দেখতে পাই।
এই অংশটি আমাদের ডেটা সিকিউরিটির জন্য ব্যবহৃত হয়। তবে এই অভিজ্ঞতা অর্জনের পূর্বে আমরা যে কার্ডটি ব্যবহার করতাম সেই কার্ডগুলোতে ম্যাগনেটিক স্ট্রাইপ কার্ড বলা হয়। এখন যারা আমাদের নতুন প্রজন্মের কার্ড হোল্ডার তারা হয়তো এই কার্ডটি পাননি। কেমন ছিল , সে বিষয়ে ধারণা নেওয়ার জন্য আমরা আজকের এই আলোচনাটুকু করছি।
ম্যাগনেটিক স্ট্রাইপ হলো একটি বিশেষ ধরণের চৌম্বকীয় পদার্থ দ্বারা তৈরি স্ট্রিপ, যা সাধারণত ব্যাংক কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, আইডি কার্ড ইত্যাদির পিছনের অংশে যুক্ত থাকে। এই স্ট্রিপের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র চৌম্বক কণার মাধ্যমে ডেটা সংরক্ষিত থাকে, যেমন কার্ডধারীর অ্যাকাউন্ট নম্বর, মেয়াদ, নিরাপত্তা কোড ইত্যাদির মত সাংবেদনশীল তথ্য।
ম্যাগনেটিক স্ট্রাইপ কার্ডের উৎপত্তি ও প্রযুক্তি
ম্যাগনেটিক স্ট্রাইপ প্রযুক্তি প্রথম বিকাশ করেন IBM (International Business Machines Corporation) এর প্রকৌশলী Forrest Parry ১৯৬০ সালের দিকে। তিনি মূলত একটি প্লাস্টিক কার্ডে চৌম্বক টেপ সংযোজনের ধারণা দেন, যা পরবর্তীতে ১৯৭০-এর দশকে ব্যাংকিং ও আর্থিক খাতে বিশ্বব্যাপী ব্যবহৃত হতে শুরু করে। ম্যাগনেটিক স্ট্রাইপ কার্ড আসার আগে, লেনদেনের জন্য ম্যানুয়াল ইমপ্রিন্টার বা কার্বন কপি ভিত্তিক স্লিপ সিস্টেম ব্যবহার করা হতো। এই ব্যবস্থায় ব্যবসায়ীরা ক্রেতার কার্ডের তথ্য কাগজে ছাপ দিতেন এবং তা ব্যাংকে জমা দিতেন যাচাইয়ের জন্য। তবে এটি অস্বীকার করার উপায় নেই যে, ম্যাগনেটিক স্ট্রাইপ প্রযুক্তি এই ম্যানুয়াল প্রক্রিয়াকে অটোমেটেড ও দ্রুততর করে।
ম্যাগনেটিক স্ট্রাইপ কার্ডের সুবিধা:
▣ সহজ স্ক্যানিং: পস (POS) মেশিন বা এটিএম সহজে স্ট্রাইপ রিড করতে পারে।
▣ কম খরচে উৎপাদন: কার্ড তৈরির খরচ তুলনামূলকভাবে কম।
▣ ব্যাপক সামঞ্জস্যতা: বিশ্বব্যাপী ব্যাংকিং সিস্টেমে সহজে ব্যবহারযোগ্য।
▣ দ্রুত লেনদেন: ম্যানুয়াল যাচাইয়ের তুলনায় অনেক দ্রুত লেনদেন সম্ভব।
ম্যাগনেটিক স্ট্রাইপ কার্ডের অসুবিধা
▣ নিরাপত্তা দুর্বলতা: তথ্য চৌম্বকীয়ভাবে সংরক্ষিত হওয়ায় সহজে ক্লোন বা স্কিমিং ডিভাইস দ্বারা কপি করা সম্ভব।
▣ ক্ষয়প্রাপ্তি: স্ট্রাইপ ঘষা বা চৌম্বকীয় ক্ষেত্রের প্রভাবে নষ্ট হতে পারে।
▣ ডেটা এনক্রিপশন সীমিত: আধুনিক এনক্রিপশন মান পূরণ করে না, ফলে প্রতারণার ঝুঁকি বেশি।
ম্যাগনেটিক স্ট্রাইপ কার্ডের প্রযুক্তিগত রূপান্তর
নিরাপত্তা জোরদার করতে এবং ক্লোনিং প্রতিরোধে ব্যাংকিং খাত EMV Chip Technology (Europay, MasterCard, Visa) তে রূপান্তর শুরু করে। EMV চিপ কার্ড প্রথম চালু হয় ১৯৯৬ সালে, এবং ২০১০-এর পর থেকে বিশ্বব্যাপী বাধ্যতামূলক হয়।
বর্তমানে অনেক দেশ ম্যাগনেটিক স্ট্রাইপকে ধীরে ধীরে ফেজ-আউট (phase-out) করছে, এবং শুধুমাত্র চিপ-ভিত্তিক এবং একই সাথে কনট্যাক্টলেস (NFC) কার্ড ব্যবহার করছে।
ম্যাগনেটিক স্ট্রাইপ প্রযুক্তি ছিল আধুনিক ইলেকট্রনিক ব্যাংকিংয়ের ভিত্তি। তবে কালের পরিক্রমায় আমাদের আর্থিক ঝুঁকি মোকাবেলায় দুর্বল হওয়ার কারণে ধীরে ধীরে বন্ধ যাচ্ছে এই পদ্ধতিটি।
রেফারেন্স:
